গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত
Approved by the Bangladesh Technical Education Board of the Government of the People's Republic of Bangladesh
সাগরকন্যা কম্পিউটার প্রশিক্ষণ একাডেমীর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত এই ইলেকট্রনিক যন্ত্রটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে আছে। সুতরাং এর ব্যবহার জানা আমাদের একান্ত প্রয়োজন। কিন্তু এর প্রয়োজন অনুসারে ব্যবহারিক শিক্ষা প্রতিষ্ঠান খুবই কম। দু’চারটি প্রতিষ্ঠান থাকলেও সেগুলো শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং ছাত্র-ছাত্রীদের গড় নির্ণয়ে দেখা যায় শহরে বসবাসকারী ছাত্র-ছাত্রীর সংখ্যাই ৯০%। সেখানে গ্রামের ছাত্র-ছাত্রীর সংখ্যা খুবই কম। অপর দিকে যে সকল ছাত্র-ছাত্রী স্থানীয় স্কুল-কলেজ গুলোতে পড়াশুনা করেন তাদের পক্ষে সম্ভব হচ্ছে না শহরে গিয়ে এ প্রশিক্ষণ গ্রহণ করা। ফলে আমরা এ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি এবং কোন চাকুরীতে এপ্লিকেশন করলে কম্পিউটার না জানার কারণে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারছি না। তাই আপনাদের এই দুরবর্তী সমস্যা সমাধান ও কিছুটা আর্থিক সাশ্রয় এবং আপনাদের অভিষ্ট লক্ষ্যে পৌছে দিবার প্রত্যয় নিয়ে আমাদের এ আয়োজন। আমাদের ভূবনে আপনাকে আমন্ত্রন জানাচ্ছি।
